ফাইল ছবি
স্বাস্থ্য

ডেঙ্গু জ্বরে আরও ৬ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৯

মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংশ্লিষ্ট বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় পাঁচজন ও রাজধানীর বাইরে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে সর্বমোট ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ ও ঢাকার বাইরে আটজন ভর্তি আছেন।

আরও পড়ুন: নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৪১৮ জন।

সারা দেশে সর্বমোট ছাড় প্রাপ্ত ডেঙ্গু রোগী ৮০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগী ৩৯৯ ও ঢাকার বাইরে ৪০৭ জন।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা