ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দুইশো মানুষ।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার (২৬ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৫০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ৫২৪ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯৬২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৮৮৩ জনে।

আরও পড়ুন : ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের আহ্বান

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৭৫ হাজার ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৪৬ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জাপান। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। এতে মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৪৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৭২৫ জন মারা গেছেন।

আরও পড়ুন : বিএনপির চেতনায় পাকিস্তান

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৭ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৩ হাজার ৫৮৭ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৫ জন এবং মারা গেছেন ৬ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৫৯ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২১৭ জনের।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ২৩

এ সময় পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ১৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন এবং মারা গেছেন ২৫ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৯৫৬ জন মারা গেছেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর দেখানো পথেই অগ্রগতি

একই সময়ে চিলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা