রাজনীতি

বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

সান নিউজ ডেস্ক : বিএনপি বায়াস্ট পার্টিযান তত্ত্বাবধায়ক সরকার চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন হবে। তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাবে অনলি ইন পাকিস্তান। দ্যাট ইজ নট এ গুড এক্সাম্পল ফর ডেমোক্রেসি।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিকে পার্টিযান করে ফেলেছে বিএনপি। সেটা ২০০১ সালের নির্বাচনে। সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, বঙ্গভবনে শপথ নিতে না নিতেই কি হলো, ১৩ জন সচিব বাদ!’

আরও পড়ুন : আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

তিনি বলেন, দ্রব্যের দাম বাড়লেও আমরা অনেকের চেয়ে ভালো আছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বে দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ওবায়দুল কাদের বলেন, এ রকম হয়, ইংল্যান্ডেও হয়েছে। এ অনিয়মগুলোর মধ্যে নিয়মও হচ্ছে। অভিযান তো চালাতে হবে। রমজান এলে এ সময়টাতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে। এসব বিষয় আমাদের দেশে নতুন নয়। আগেও হয়েছে এখনো হচ্ছে। তবে সরকার চুপ করে বসে আছে তা তো নয়। সরকার তার দায়িত্ব পালন করছে। অ্যাকশন কিন্তু নিচ্ছে।

আরও পড়ুন : সাংবাদিক শামসুজ্জামান আদালতে

তিনি আরও বলেন, রেজাল্ট না পেলে বাংলাদেশ অনেকের তুলনায় ভালো আছে, এমন বলা যেতো না। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, জো বাইডেনের স্টেটমেন্টে বাংলাদেশ এবং সরকার নিয়ে। এমনি তারা আশা করে সুষ্ঠু নির্বাচন হোক। সঙ্গে সঙ্গে এটাও বলেছে, বাংলাদেশ যেভাবে এগোচ্ছে খুব দ্রুতই রিজনাল লিডার হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে। বাংলাদেশে এ প্রশংসাগুলো কি শূন্য থেকে হচ্ছে?

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা