ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর ২টি ব্ল্যাকহক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ দিন সকালে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসেয়ার টুইটারে জানান, ফোর্ট ক্যাম্পবেল থেকে খারাপ খবর এসেছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

হেলিকপ্টারের সংঘর্ষ হওয়া ঘাঁটিটি নাশভিলের ৬০ মাইল উত্তর পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে অবস্থিত। ঐ ঘাঁটিতে ১০১ তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেডিজেড রেডিওকে এক প্রত্যক্ষদর্শী জানান, হেলিকপ্টার ২টি খুবই নিচে নেমে আসে। বাড়ির কাছাকাছি চলে এলে প্রচণ্ড শব্দ এবং বিকট বিস্ফোরণ হয় এবং হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

তিনি আরও জানান, আমরা ট্রাক থেকে নেমে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ২টি হেলিকপ্টার পড়ে আছে।

ডব্লিউকেডিজেড রেডিও জানায়, দুর্ঘটনাস্থল থেকে আধা মাইল দূরে থাকেন ট্রিগ কাউন্টির কারা পরিদর্শক জেমস হিউজ। তার ধারণা, হেলিকপ্টারগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

আরও পড়ুন : ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফোর্ট ক্যাম্পবেল ঘাঁটির মুখপাত্র ননডিস থুরমান জানান, বুধবার (২৯ মার্চ) স্থানীয় সময় রাত ১০ টার দিকে ট্রিগ কাউন্টির, ৬৮ নম্বর মহাসড়কের কাছে ২টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও জানান, হেলিকপ্টারগুলো ছিল ব্ল্যাকহক মডেলের। এগুলো পরিচালনা করত ১০১তম এয়ারবোর্ন ডিভিশন। ক্রুরা নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এগুলো উড়াচ্ছিলেন।

আরও পড়ুন : সাংবাদিক শামসুজ্জামান আদালতে

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।

২০২২ সালের জুলাইয়ে ৫ মিলিয়ন ডলার খরচ করে এ হেলিক্প্টার প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। কঠিন পরিস্থিতির বাস্তব ধারণা পাওয়া যাবে এমন ডিজাইন করে এটি তৈরি করা হয়।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফোর্ট ক্যাম্পবেল থেকে প্রথমবারের মতো একটি ইউএইচ ৬-আলফা ব্ল্যাকহক হেলিকপ্টার মানুষ ছাড়াই উড়ানো হয়। বৃহস্পতিবারের দুর্ঘটনার সাথে এই পোগ্রামের কোনো ত্রুটির সংশ্লিষ্টতা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা