ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অস্থিরতা কমেছে ব্যাংকিং খাতে

সান নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী শেয়ারবাজার চাঙা হয়ে ব্যাংকিং খাতে অস্থিরতা কমেছে। এতে আন্তর্জাতিক পুঁজিবাজারগুলো ঊর্ধ্বমুখী হয়েছে।

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

বুধবার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ মার্চ আকস্মিক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের মাঝারি আকারের ব্যাংক সিলিকন ভ্যালি। গত সোমবার (২৭ মার্চ) ব্যাংকটির সম্পদ বিক্রি হয়েছে। এতে শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

এ সময় এমএসসিআই সূচক বেড়েছে ১.২৪ শতাংশ। পাশাপাশি ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে।

নর্থ ক্যারোলিনার ওয়েলস ফার্গো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈশ্বিক বাজার কৌশলবিদ সামির সামানা জানান, বিশ্বজুড়ে যেসব ব্যাংক আলোচনায় ছিলো, সেগুলোর শেয়ার মূল্য স্থিতিশীল হতে শুরু করেছে।

আরও পড়ুন : এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন

যুক্তরাষ্ট্রের রিজিওনাল কেবিডব্লিউ ব্যাংক সূচক বেড়েছে ২.৮ শতাংশ। এতে আমেরিকার অন্যান্য শেয়ারবাজার চাঙা হয়েছে। বৃদ্ধি পেয়েছে ওয়াল স্ট্রিট সূচক। ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ঊর্ধ্বমুখী হয়েছে ১ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১.৪২ শতাংশ ও নাসডাক কম্পোজিট বৃদ্ধি পেয়েছে ১.৭৯ শতাংশ।

এর আগে চলতি মাসে ব্যাংকটির শেয়ারে ২৫ শতাংশ ধস নামে।

আরও পড়ুন : ইমরান খানের জামিন অযোগ্য

এদিকে আমেরিকার মতো ইউরোপের শেয়ারবাজারেও সুবাতাস লেগেছে। প্যান-রিজিওনাল স্টোকস ৬০০ সূচক বেড়েছে ১.৩০ শতাংশ। সেই সাথে এশিয়ার স্টোক মার্কেটও শক্তি ফিরে পেয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা