আন্তর্জাতিক

এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এপ্রিলে তুরস্কে যেতে পারেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। আগামী ২৭ এপ্রিল তুরস্কে পারমাণবিক শক্তিসমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতোম আক্কু নামের এ চুল্লিটি তৈরি করেছে। এটি উদ্বোধনেই পুতিন তুরস্কে যেতে পারেন বলে জানিয়েছেন এরদোয়ান।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

বুধবার (২৯ মার্চ) বেসরকারি টিভি চ্যানেল এটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘খুব সম্ভবত পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, এমন একটি সম্ভাবনা আছে। অথবা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি।’

এরদোয়ান আরও জানিয়েছেন, তুরস্ক পারমাণবিক চুল্লিটির প্রথম ইউনিটে প্রথম জ্বালানি দেবে আগামী ২৭ এপ্রিল এবং সেদিনই এটিকে পারমাণবিক চুল্লির স্বীকৃতি দেওয়া হবে।

এর আগে গত সোমবার তুরস্কের গণমাধ্যমগুলোতে পুতিনের সম্ভাব্য সফরের খবর প্রকাশিত হয়। তবে ওইদিন বিষয়টি অস্বীকার করে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন।

তবে গত শনিবার টেলিফোনে কথা হয় এরদোয়ান ও পুতিনের। ওই ফোনের পর ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যার মধ্যে আক্কু পারমাণবিক চুল্লির বিষয়টিও ছিল।

আরও পড়ুন :

এদিকে এ মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আন্তর্জাতিক এ আদালতের যেসব সদস্য রাষ্ট্র রয়েছে— তাদের বিধান অনুযায়ী, যদি পুতিন সেসব সদস্য রাষ্ট্রে যান তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। তবে তুরস্ক এ আদালতের সদস্য নয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা