আন্তর্জাতিক

ভারতে ১৮ কোম্পানির লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : ওষুধে ভেজালের বেশ কয়েকটি ইস্যু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারের পর নকল ওষুধ বিদেশে রপ্তানি বন্ধে সোচ্চার হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। নকল ও ভেজাল ওষুধ তৈরির দায়ে ১৮টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স বাতিল করেছে ভারত। এ ছাড়া আরও ২৬টি ফার্মা কোম্পানিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

মঙ্গলবার (২৮ মার্চ) বার্তা সংস্থা এএনআই’র বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি দেশটির ২০টি রাজ্যে ৭৬টি কোম্পানিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) ঝটিকা অভিযানের পর লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ফার্মা প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক ক্র্যাকডাউনের অংশ হিসেবে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ২০টি রাজ্যের ৭৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিদর্শন করেছে। প্রায় ১৫ দিন ধরে চলে এই ক্যাম্পেইন। সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ভারতীয় ওষুধ সেবনের কারণে মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটায় ভারতের ওষুধ শিল্পের সুনাম ক্ষতিগ্রস্ত হয়। তাই কেন্দ্রীয় সরকার এ ধরনের কঠোর ভূমিকা নিয়েছে।

এ ছাড়া গত মাসেও গুজরাটভিত্তিক ফার্মা কোম্পানি জাইডাস লাইফ সায়েন্সেস যুক্তরাষ্ট্রের বাজার থেকে বাত ব্যথার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ৫৫ হাজার বোতল সরিয়ে নিয়েছে। গত বছর ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাশির সিরাপের ওষুধ খেয়ে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ ওঠায় দিল্লির কাছেই ফার্মাসিউটিক্যাল ফার্মের তিনজন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : বেকারের সংখ্যা ২৬ লাখ

এ ছাড়া কেন্দ্রীয় ও উত্তরপ্রদেশের ওষুধ কর্তৃপক্ষ মেরিয়ন বায়োটেক পণ্যের নমুনা পরীক্ষা করেছে এবং এর মধ্যে ২২টি ওষুধে ভেজাল পেয়েছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতেও চেন্নাইভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে চোখের ড্রপের একটি লাইনের উৎপাদন স্থগিত করতে হয়েছিল, যখন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছিল, তাদের ওষুধে ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া থাকতে পারে, যা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে, এমনকি এরই মধ্যে এটি একজনের মৃত্যুরও কারণ হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা