সংগৃহীত ছবি
জাতীয়

আজ ১২ ঘন্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ডেমরা সিজিএস-টিজিটিডিপিএলসির ডেমরা সিজিএসগামী ২০০১০০০ পিএসআইজি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাতীয় ঐক্যে কমিশন গঠন করা হবে

বার্তায় বলা হয়েছে, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা- মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসের ডাউনস্ট্রিম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সাথে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এছাড়া কোথাও কোথাও এই গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে। এ সময় সম্মানিত গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রাবাদার আগুনে বোলিংয়ে শুরুতেই খাদের কিনারায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট, জোহানেসবার্গ) ...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা