সংগৃহীত ছবি
জাতীয়

জাতীয় ঐক্যে কমিশন গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক: দেশে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী মাসেই ‘জাতীয় ঐক্যমত গঠন কমিশন’ প্রতিষ্ঠা করা হবে। এ কমিশনের কাজ হবে দেশে রাজনৈতিক দলসহ সকল পক্ষের মতামত গ্রহণ করে ঐক্য স্থাপন ও সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া একটি ভাষণে তিনি এই কথা বলেন।

আরও পড়ুন: ২০২৫ সালের শেষে নির্বাচন হতে পারে

প্রধান উপদেষ্টা বলেন, দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবো। এ সময় আমার সাথে এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। এদিকে, কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

তিনি বলেন, এ সময় এই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই পেশ করবে বলে আশা করি। এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি ‘জাতীয় ঐকমত গঠন কমিশন’ প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, প্রথম এই ৬ টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই এই কমিশন কাজ শুরু করতে পারবে। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই সমস্ত সিদ্ধান্ত জরুরি, সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা। এছাড়াও সবার সাথে আলোচনা করে কোন সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা