আন্তর্জাতিক

পর্তুগালে ছুরি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে একটি ইসলামিক সেন্টারে ছুরি হামলায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

মঙ্গলবার (২৮ মার্চ) লিসবনের ইসমাইলি মুসলিম সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এদিন স্থানীয় সময় বেলা ১১টার দিকে পুলিশকে ইসলামিক সেন্টারটিতে ডাকা হয়। সেখানে তারা একটি বড় ছুরি হাতে এক লোককে দেখতে পান।তবে হামলাকারী কথা না শোনায় শেষপর্যন্ত তাকে ‍গুলি করে পুলিশ। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন : নিহত ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় ইসমাইলি সেন্টারের ৪৯ ও ২৪ বছর বয়সী দুই নারী কর্মী প্রাণ হারিয়েছেন।

পুলিশের এক মুখপাত্র জানান, এটিকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার অন্য উদ্দেশ্যও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা নিহতদের পরিবার ও পর্তুগালের ইসমাইলি সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করে বলেছেন, এ হামলার উদ্দেশ্য সম্পর্কে বলার সময় এখনো আসেনি। তদন্তের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

বিশ্বের অন্যতম নিরাপদ দেশ বলে মনে করা হয় পর্তুগালকে। সেখানে ইসলামবিদ্বেষী আক্রমণ বা উচ্চপর্যায়ের অপরাধের ঘটনা খুবই কম ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা