অস্ত্র
আন্তর্জাতিক

পরমাণুর উপাদান বাড়ানোর নির্দেশ

সান নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু অস্ত্রের উপাদান বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

আরও পড়ুন : অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

মঙ্গলবার (২৮ মার্চ) পিয়ংইয়ংয়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এ নির্দেশ দেন কিম।

কিম জং উন বলেন, শুধু দেশ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

আরও পড়ুন : ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

টিআরটি ওয়ার্ল্ড বলছে, দেশের পরমাণু অস্ত্র কর্মসূচি এবং পাল্টা পারমাণবিক হামলা পরিকল্পনা ঠিকমতো কাজ করছে কিনা- আজ তা পরীক্ষা করে দেখেন কিম। এ সময় তিনি পরমাণু অস্ত্রের প্রয়োজনীয় উপাদানের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন, যাতে দেশটি আরও শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়।

উত্তর কোরীয় নেতা বলেন, তার দেশ এমনভাবে পরমাণু অস্ত্র ব্যবস্থা প্রস্তুত করছে যাতে শত্রুরা উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাষ্ট্রব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিতে না পারে।

আরও পড়ুন : ইকুয়েডরে ভয়াবহ ভূমিধস, নিহত ১৬

তিনি আরও বলেন, তার দেশের পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক। তবে যে কোনো স্থানে যে কোনো সময় তা ব্যবহার করার জন্য এসব অস্ত্র প্রস্তুত রাখা হবে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন কোরীয় উপদ্বীপে একের পর এক যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হুঁশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা