আন্তর্জাতিক

পিছু হটলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংশোধনের পরিকল্পনা থেকে পিছু হটেছেন । এ মাসের শুরুতে সুপ্রিম কোর্টের ওপর সংসদকে আরও ক্ষমতা দেওয়ার দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কিন্তু এ বিষয়টি সাধারণভাবে নেয়নি সাধারণ ইসরায়েলিরা। তারা টানা কয়েকদিন এর বিরুদ্ধে বিক্ষোভ করেন।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনা ২০ ওমরাহ যাত্রী নিহত

নেতানিয়াহু দাবি করেছিলেন, এ আইনটি হলে বিচারকদের ক্ষমতার অপব্যবহার বন্ধ হতো। কিন্তু সমালোচকদের দাবি, নিজের বিরুদ্ধে দুর্নীতিসহ যেসব মামলা রয়েছে সেগুলো থেকে বাঁচতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন বিতর্কিত পরিকল্পনা করেছিলেন।

আর এমন বিক্ষোভের মুখে বিচার ব্যবস্থা সংশোধনের পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার রাতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আমাদের জনগণের মধ্যে ফাটল আটকাতে’ এ পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

তার এ ঘোষণার পর রাস্তা থেকে সরে যান বিক্ষোভকারীরা। তবে এখন প্রশ্ন উঠেছে, বিক্ষোভকারীদের শান্ত করার জন্য নেতানিয়াহু ‘সাময়িক সময়ের জন্য’ এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত ৬

বর্তমান সরকারের এ বিতর্কিত সিদ্ধান্তের বিরদ্ধে একত্রিত হন ইসরায়েলে সব মানুষ। গত দুই দিন তাদের মধ্যে অভূতপূর্ব একতা দেখা যায়। সোমবার ইসরায়েলের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ঘোষণা দেয়।

প্রধান বিমানবন্দর থেকে শুরু করে দোকান, ব্যাংক— এমনকি হাসপাতালের সেবা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাদের এক হওয়ার একটাই কারণ ছিল— প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নতুন এ সংশোধনের পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য করা। আগামী সপ্তাহে এটি সংসদে তোলার কথা ছিল তার।

ইসরায়েলের ইতিহাসে বর্তমানে ক্ষমতায় রয়েছে সবচেয়ে উগ্রডানপন্থি সরকার। ইসরায়েলের সুপ্রিম কোর্টের যে কমিটি বিচারক নিয়োগ দেয়, তাদের ওপর কর্তৃত্ব স্থাপনের উদ্দেশ্যে বিতর্কিত সংস্কার পরিকল্পনা করা হয়েছিল। যদি এটি আইন হিসেবে পাস হতো তাহলে— চাইলেই সুপ্রিম কোর্টের রায় বাতিল করে দিতে পারত সংসদ। এছাড়া আইনটি পাস হলে সুপ্রিম কোর্ট কখনো প্রধানমন্ত্রীকে আনফিট বলা অথবা ক্ষমতাচ্যুত করতে পারত না।

আরও পড়ুন : ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা

এদিকে নেতানিয়াহু সোমবার এই আইন পাসের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন। কিন্তু বিরোধীদল ও বিক্ষোভকারীরা দাবি করেছেন, এ পরিকল্পনা পুরোপুরি বাদ দিতে হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা