সংগৃহীত
আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন : পার্লামেন্টে কালো কাপড়ে সোনিয়া গান্ধী

সোমবার (২৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকোর এক টুইট বার্তায় জানিয়েছেন, হামলাকারীকে আটকে দিয়েছিল আফগান নিরাপত্তা বাহিনী। কিন্তু তার সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে ৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন : নিউ ইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিট’ !

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্যে পৌঁছানোর আগেই একটি নিরাপত্তা চৌকিতে শনাক্ত করা হয় ও তাকে হত্যা করা হয়। কিন্তু তার সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়।

হামলাকারীর নিশানা কোনটি ছিল তার নাম উল্লেখ করেননি খালিদ জাদরান। তবে বিস্ফোরণটি যে এলাকায় হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সুরক্ষিত সরকারি ভবন রয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ৩ জন তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

আরও পড়ুন : বাইডেনের স্বাধীনতার দিবসের শুভেচ্ছা

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য শহরে সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

তবে এ হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো দল বা গোষ্ঠী ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা