ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
ন্যাটোতে যোগদান ইস্যু

তুরস্কের সংকেতের অপেক্ষায় ফিনল্যান্ড 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত হাঙ্গেরি। তুরস্ক ব্যতিত জোটের ২৯টি দেশ অনুমতি দিয়েছে। তুর্কির সবুজ সংকেত পেলেই ন্যাটোয় যোগ দিতে পারবে ফিনল্যান্ড।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত ৬

সোমবার (২৭ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে হাঙ্গেরির পার্লামেন্ট।

আসলে ঐ দিন হাঙ্গেরির পার্লামেন্টে দেশটির অধিকাংশ এমপি ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছেন। ১৮২ জন এমপি ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছেন। এ সময় বিরোধিতা করেছেন মাত্র ৬ জন। সকলেই ভোটে অংশ নিয়েছেন।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

এর আগে দেশটির শাসকদল ফিনল্যান্ডের ন্যাটোয় যোগ দেওয়া নিয়ে নানা আলোচনা করছিল। তাতে মনে হচ্ছিল, শাসকদলের মধ্যে এ নিয়ে দ্বিমত রয়েছে। তবে পার্লামেন্টে ভোটাভুটির পর দেখা গেছে বাস্তবে এমনটি ঘটনা ঘটেনি।

হাঙ্গেরির সিদ্ধান্তের পর ফিনল্যান্ডের আর একটি দেশের সমর্থন লাগবে। তুরস্ক এখনও আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ডের সদস্যপদ মেনে নেয়নি।

আরও পড়ুন : পিছু হটলেন নেতানিয়াহু

ন্যাটোর নিয়ম অনুযায়ী, সদস্যপদ পেতে হলে ৩০টি দেশেরই সমর্থন করতে হবে। এ কারণে ফিনল্যান্ডের কেবল তুরস্কের সমর্থন প্রয়োজন।

প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোয় যোগদানের প্রস্তাব দেয়। এর আগে তারা ন্যাটোয় যোগদানে ইচ্ছুক ছিল না। কিন্তু রাশিয়ার আক্রমণের পর তারা ন্যাটোয় যোগ দেওয়ার কথা জানায়। ফিনল্যান্ডের পথ অনেকটা সুগম হলেও সুইডেন এখনও সমস্যায় রয়েছে।

আরও পড়ুন : সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্ক জানিয়েছে, সুইডেনকে তারা সমর্থন করবে না। সুইডেনের সাম্প্রতিক কিছু ঘটনা এ বিষয়ে আরও ইন্ধন দিয়েছে।

তুরস্ক বলছে, তাদের দেশের জঙ্গি সংগঠনকে সুইডেন সমর্থন করে। এই নীতির পরিবর্তন না করলে কোনোভাবেই সুইডেনকে ন্যাটোয় জায়গা দেওয়া হবে না।

আরও পড়ুন : ঢাকাসহ ১৪ অঞ্চলে সতর্কতা

এছাড়া ফিনল্যান্ডের জন্যও কিছু শর্ত আরোপ করেছে তুরস্ক।

সূত্র : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা