আন্তর্জাতিক

ইমরান খানের জামিন অযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিচারককে হুমকি দেওয়ার মামলার বিরুদ্ধে জামিন অযোগ্য করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। খবর জিও নিউজের।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

বিচারক মালিক আমান এই রায় ঘোষণা করেন। এর আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খান। তবে তা খারিজ করে দেয় আদালত।

শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। কারণ সাবেকই এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খানের জীবনের ওপর হুমকি থাকা সত্ত্বেও তার নিরাপত্তা ব্যবস্থাও প্রত্যাহার করেছে আদালত।

গত বছরের ২০ আগস্ট ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশ করেন পিটিআই চেয়ারম্যান ইমরান। সমাবেশে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেন। এরপরই ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়।

আরও পড়ুন : বেকারের সংখ্যা ২৬ লাখ

বর্তমানে ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা