আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস 

আন্তর্জাতিক ডেস্ক : শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

বুধবার (২৯ মার্চ) ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পোপ ফ্রান্সিস বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যার কথা বলছিলেন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি।

ফ্রান্সিসকে হঠাৎ করেই বুধবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে অনেকে চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে বিবৃতিতে জানানো হয়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। যদিও প্রথমে ভ্যাটিকান সিটি জানিয়েছিল, পোপ ফ্রান্সিস রুটিন চেক আপের জন্য হাসপাতালে গেছেন। কিন্তু ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো এ নিয়ে প্রশ্ন তোলে। কারণ বুধবার ফ্রান্সিসের একটি টিভি সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

আরও পড়ুন : এপ্রিলে তুরস্কে যেতে পারেন পুতিন

এর আগে বুধবার সকালেই ভ্যাটিকানে পোপ সাপ্তাহিক সাধারণ অনুষ্ঠানে উপস্থিত হন। ওই সময় তাকে সুস্থই দেখা যায়।

পোপ ফ্রান্সিসের অবশ্য আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। মাত্র ২০ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ ফেলে দিতে হয়। ওই সময় পাদ্রি হওয়ার জন্য নিজ দেশ আর্জেন্টিনায় দীক্ষা নিচ্ছিলেন তিনি। ফুসফুসে অপারেশনের কারণে অল্পতেই তিনি শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে যান।

তবে ফ্রান্সিস এবার এমন সময় অসুস্থ হলেন যখন তাকে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যস্ত থাকতে হবে। তবে তিনি ইস্টার সানডের কার্যক্রমে যোগ দিতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল চলাচলের রিট মুলতবি

পোপ ফ্রান্সিস ২০১৩ সাল থেকে ভ্যাটিকান সিটির পোপের দায়িত্বে আছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য খুব বেশি খারাপ না হয়ে গেলে এ দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা