ছবি : সংগৃহিত
রাজনীতি
জামালপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

আ’লীগ সভাপতিকে নোটিশ, সম্পাদককে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান খানকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

বুধবার (৩০ মার্চ) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহাম্মেদকে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করেন।

আরও পড়ুন : ভোলায় ৭৮ চেয়ারম্যানকে সন্মাননা প্রদান

যা দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল মান্নান খানকে কারণ দর্শানো নোটিশ ও সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব প্রদানে সাত কর্ম দিবস সময় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কার এবং সভাপতি ডাঃ আব্দুল মান্নান খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে দলের তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল

এ ঘটনায় গত ৩ দিন ধরে সদরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা