সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে একটি বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে । এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভোলায় ৭৮ চেয়ারম্যানকে সন্মাননা প্রদান

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া আটটার দিকে পৌর শহরের কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা স্পৃষ্ট হন। এতে তিনজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পূণ্যার্থীদের ঢল

তিনি বলেন, খবর পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা