সারাদেশ

বহিষ্কারের দাবিতে সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

‘আমাদের চেতনায় মুজিব আদর্শ’ ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুধবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও একঘন্টা সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা হাফিজুর রহমান স্বপনের কুশপুত্তলিকা দাহ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জলিল ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক।

আরও পড়ুন : বেকারের সংখ্যা ২৬ লাখ

বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধু হত্যায় প্রধান অভিযুক্ত ‘খন্দকার মোশতাক’কে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করেন। তার দেওয়া ধৃষ্টতামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বলতে শুনা যায়, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী ছিলো, ছিলো কি না? বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা মোশতাক সরকারে যোগ দিয়েছিল বলেও বক্তব্যে উল্লেখ করেন স্বপন।

২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে দলটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

আরও পড়ুন : বাংলাদেশের গণতন্ত্র পরিপক্ব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোশতাকের কাতারে টেনে আনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ছিলো, ইতিহাস তাই বলে।

আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরি নাদেল সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে তিনি বিষয়টা অবহিত হয়েছেন। তিনি মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলেছেন অভিযুক্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে সাত কর্মদিবসের সময় দিয়ে কারন দর্শানো নোটিশ প্রদান করতে। নোটিশের জবাব পাবার পর পরবর্তীতে বাকী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন : নতুন দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগি

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীর টিমের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কথা হয়েছে। দলের গঠনতান্ত্রিক বিধিবিধান অনুসরণ করে বক্তব্যটির চুলচেরা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে জেলা আওয়ামী লীগ আন্তরিক। খুব শীঘ্রই এ ব্যাপারে সাংগঠকি সিদ্ধান্ত জানাবে জেলা আওয়ামী লীগ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা