সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে বেলাল হোসেন (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নওগাঁ সদর উপজেলার ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোক্তার হোসেন জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটের ২০০ মিটার দক্ষিণে রেলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বেলাল হোসেন নামের ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : বাংলাদেশের গণতন্ত্র পরিপক্ব

তিনি আরও জানান, আত্মহত্যার ঘটনা না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা