সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

জেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালী সদরে কম্বল বিতরণ

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সান্তাহারের বাঁশহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়ার ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামানিকের ছেলে শাহ্ নেওয়াজ, একই উপজেলার ডিমশহর গ্রামের আবদুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামানিক।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা বলেন, নিহত শাহ্ নেওয়াজ, আল হোসাইন মন্ডল ও মিথুন প্রামানিক বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে নওগাঁর বাণিজ্য মেলায় যান। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার সান্তাহার বাঁশহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া-নওগাঁ সড়কে নওগাঁগামী আলুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ৩ বন্ধু নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন : নোয়াখালী জেলা বিএনপি আহবায়ক আলো

নিহত শাহ্ নেওয়াজের খালাতো ভাই গোলাম মোস্তফা ও নিহত মিথুন প্রামানিকের বাবা মঞ্জুর আলী বলেন, নিহত ৩ জন বন্ধু ছিল। তারা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আত্মীয় বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়েছিল। আর কেউ বাড়িতে ফিরল না। ঘাতক ট্রাকচালক ৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক ট্রাকচালক আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি নওগাঁর চকজাফরাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা