সারাদেশ

হুইলচেয়ারেই ভ্রাম্যমাণ দোকান গড়ে দিলেন সেই যুবক

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির দুই বয়স্ক প্রতিবন্ধীর সাহায্যে আবারও এগিয়ে এলেন সেই আলোকিত যুবলীগ নেতা ছবির হোসেন। এবার আরও ব্যতিক্রমধর্মী আয়োজন ছিলো তার এ সহযোগিতায়। দুই প্রতিবন্ধীর চলাচলের জন্য হুইল চেয়ার দিয়েই দায় সারেননি, বরং প্রতিবন্ধীর কর্মসংস্থানের জন্য হুইল চেয়ারে তাদের গড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ দোকান।

ঝালকাঠি শহরতলীর বাসন্ডা এলাকার ৯০ বছরের বৃদ্ধ আব্দুল হক তালুকদার। ১৪ বছর আগে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়ে প্রতিবন্ধীতা বরণ করেন আব্দুল হক। চরম দারিদ্রের সংসারে জীবনযাপন দায় হয়ে পড়ে এ বৃদ্ধের। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন ঝালকাঠির যুবলীগ নেতা ছবির হোসেন। মঙ্গলবার (৯ মার্চ ) সকালে একটি হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধের বাড়িতে হাজির হন ছবির হোসেন। ওয়ার্কসপ থেকে বিশেষভাবে সংযুক্ত করা হয় ভ্রাম্যমান দোকানের কাঠামো। আর তাতে বিভিন্ন ধরণের শিশু খাদ্য সাজিয়ে বৃদ্ধকে বসিয়ে দেয়া হয় হুইল চেয়ারে।

আলোকিত ছবির হোসেন বলেন, প্রতিবন্ধীতা নিয়ে ভিক্ষাবৃত্তি যাতে না করতে হয় সেজন্য অনেক চিন্তা ভাবনা করে এমন উদ্যোগ নিয়েছি। ভিক্ষার ঝুলি নয়, দুই প্রতিবন্ধী বৃদ্ধের কর্মসংস্থান করাই আমার উদেশ্যে।

এদিকে ঝালকাঠির শহরতলীর কৃষ্ণকাঠি এলাকার আরেক বৃদ্ধ মো: মুজাম্মেল হাওলাদার। ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চলত তার। ৫ বছর আগে অসুস্থ হয়ে একটি পা অকেজো হয়ে যায়। জমিজমা বিক্রি করে চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। বসতভিটা ছাড়া এখন তার আর কিছুই নেই। অন্যের দয়ায় চলে তার সংসার। অকেজো পাও আর ঠিক হয় না। এই বৃদ্ধকে মঙ্গলবার (৯ মার্চ ) সকালে হুইল চেয়ারে ভ্রাম্যমাণ দোকান গড়ে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন যুবলীগ নেতা ছবির হোসেন।

প্রসঙ্গত: করোনা মহামারীর সময় থেকে শুরু করে বিভিন্ন সময় ঝালকাঠির এই যুবক ছবির হোসেন খাদ্য সামগ্রী বিতরণ, গৃহহীনদের ঘর তুলে দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া সহ একের পর এক আলোকিত কাজ করেই যাচ্ছেন।


সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা