সারাদেশ

রাঙামাটিতে নারীদের মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : বিশ্বনারী দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে রাঙামাটির বিভিন্ন নারী সংগঠন।

মঙ্গলবার (৯ মার্চ ) সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন নারীরা। শোভাযাত্রাটি রাজবাড়ি শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু যেমন নারী অধিকার প্রশ্নে সব সময় সচেষ্ট ছিলেন। তেমনি তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ এখন নারী পুরুষের সমতার দেশ। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।

প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, উইভ এর নির্বাহী পরিচালক নাইপ্রু মারমা মেরী, টিআইবির সদস্য এড.সুস্মিতা চাকমা।

সান নিউজ/কেইউ্র/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা