সারাদেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশিয় আগ্নেয়াস্ত্র ও ধারাল কিরিচ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে না পারলেও লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন খবরে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা