সারাদেশ

বিজয়নগরে গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটন : গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক গৃহবধূর (৪৫) হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই গৃহবধূকে ধর্ষণের পর গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযোগ স্বীকার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার গলিমোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আরশাদুল ইসলাম প্রকাশ সুরুজ মিয়া (১৭) ও নিদারাবাদ গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মো. সালাউদ্দিন প্রকাশ সালু (১৫)।

এর আগে গত রোববার (৭ মার্চ) সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের ফজার আলীর বাড়ি থেকে সুরুজ মিয়া ও তার দেওয়া স্বীকারোক্তি মতে নিজ বাড়ি থেকে সালুকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৮ মার্চ) সকালে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের আদালতে সোপর্দ করা হলে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

বিজয়নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালাপুর গ্রামের পুকুরপাড় থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তখন তার গলায় বেল্ট পেঁচানো ছিল।

এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে। প্রথমে তারা পুলিশের কাছে এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের সাথে ওই নারীর পূর্ব থেকেই পরিচয় ছিল। সেই সুবাদে তারা ওই নারীর বাড়িতে অবাধে যাতায়াত করত। শনিবার ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে তারা ধর্ষণ করে। এক পর্যায়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা