সারাদেশ

খুবির লাইব্রেরিতে রিমোট এক্সেস সুবিধা প্রদানে চুক্তি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের রিমোট এক্সেস সুবিধা প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরির ই-বুকস্, ই-জার্নাল ব্যবহারের সুবিধা সৃষ্টিতে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (৯ মার্চ ) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে ঢাকাস্থ কোর নলেজ লিমিটেড এর এক চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। ৭ লাখ ৮২ হাজার টাকা মূল্যমানের তিনবছর মেয়াদী এ চুক্তি অনুযায়ী কোর নলেজ লিমিটেড বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সর্বোচ্চ ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থীর রিমোট এক্সেসসহ সংশ্লিষ্ট সুবিধাদি সৃষ্টি করবে।

এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং সংশ্লিষ্ট কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, লাইব্রেরিয়ান (সাময়িক দায়িত্ব) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা