ছবি: সংগৃহীত
সারাদেশ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদজামা উৎসব

নোয়াখালী প্রতিনিধি: প্রতিবছরের মতো এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে ‘স্বপ্ন এক চিলতে হাসির জন্য’ নামের একটি সংগঠন।

আরও পড়ুন: মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা প্রধানমন্ত্রীর

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নোয়াখালীর ম্যাটস মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ৩৫০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেয়া হয়। মেহেদীর রঙে নানা নকশায় রাঙিয়ে দেয়া হয় অসহায় বঞ্চিত শিশুদের।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান।

আরও পড়ুন: দেরিতে ছাড়লো ট্রেন, ভোগান্তি যাত্রিদের

বিশেষ অতিথি ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও স্বপ্নের উপেদেষ্টা নাজমুল আলম মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাইনুল হাসান শিমুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বৃদ্ধাশ্রম-নোয়াখালী ওল্ড হোম ডে কেয়ারের প্রকল্প পরিচালক ইমদাদুর রশিদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, দেশটিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি দিদারুল আলম, সংগঠনের সভাপতি হাসিবুল হক হাসিব প্রমুখ।

আরও পড়ুন: দুই অঞ্চলে শিলাবৃষ্টির আভাস

‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ নামের এ সংগঠন গত ১০ বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ ও পূজায় এমন আয়োজন করে আসছে। এছাড়া হতদরিদ্রদের জন্য ১০ টাকায় শিক্ষা প্রকল্প, অটিজম শিশুদের জন্য স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা