ফাইল ছবি
পরিবেশ

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে আজ রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। এ দিন ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।

সূচকে আজ ঢাকার স্কোর ১৫৫। বায়ুর এ মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। গতকাল প্রায় একই সময়ে বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকা ১৫০ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে ছিল। অর্থাৎ বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ছিল।

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

আজ বেলা ১১টার দিকে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে ছিল থাইল্যান্ডের শহর চিয়াংমাই। শহরটির স্কোর ২৪৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নেপালের কাঠমান্ডু ও পাকিস্তানের লাহোর। কাঠমান্ডুর স্কোর ১৯৩ ও লাহোরের ১৮১।

উল্লেখ্য, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে।

আরও পড়ুন: দুই অঞ্চলে শিলাবৃষ্টির আভাস

আইকিউএয়ারের সূচকে, স্কোর ৫১-১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১-২০০ হলে তা অস্বাস্থ্যকর বায়ু।

স্কোর ২০১-৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

আরও পড়ুন: বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

বায়ুদূষণ থেকে বাঁচতে ঢাকার বাসিন্দাদের বেশ কিছু পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। তার মধ্যে আছে, সংবেদনশীল গোষ্ঠীর মানুষ ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। তাদের বাইরে ব্যায়াম না করার পরামর্শ দেয়া হয়েছে।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল ব্যক্তিরা। তারা হলেন- বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষ। তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়া দরকার বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা