ছবি: সংগৃহীত
পরিবেশ

৪.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও এর আশপাশের অঞ্চল ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পর এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ২ দেশের সম্পর্ক নষ্ট করতে পারবে না

শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ।

সংবাদ মাধ্যমটি বলছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। এ সময় অনেক বাড়িঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ভূমিকম্পের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: ভারতে কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান, পূর্ব ম্যানহাটনে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, কিনা সেটি নিরূপণ করা হচ্ছে। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে অবহিত করব।

নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পায়নি পুলিশ।

আরও পড়ুন: খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা

অপর সংবাদ মাধ্যম সিএনবিসি বলছে, ভূমিকম্পের কারণে নিউইয়র্ক সিটি বিমানবন্দরের নামতে পারেনি বেশি কয়েকটি বিমান। এ সময় সেগুলোকে ডাইভার্ট করা হয়।

এ ভূমিকম্পের কারণে সুনামির শঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা সংস্থা।

আরও পড়ুন: মিয়ানমারের রাজধানীতে বিদ্রোহীদের হামলা

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র জানান, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও হাডসন নদীর নিচে অবস্থিত হল্যান্ড টানেলে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

মূলত টানেলটিতে কোনো ধরনের ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সেটি নিরূপণ করা হচ্ছে। সূত্র: সিবিএস, সিএনএন, সিএনবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা