ছবি: সংগৃহীত
পরিবেশ

খরায় জিম্বাবুয়েতে জাতীয় দুর্যোগ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে তীব্র খরা মোকাবিলায় ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছে দেশটির সরকার। তবে এতে জনগণকে ভীত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় নিহত ৩৩ হাজার ছুঁই ছুঁই

বুধবার (৩ এপ্রিল) ব্রিটেন ভিত্তিক সম্প্রচার মাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক টেলিভিশন ভাষণে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া সাম্প্রতিক সময়ের খরাকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেন। তবে খরার কারণে তিনি জনগণকে ভীত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

খরা মোকাবিলায় আন্তর্জাতিক মহলের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় তার দেশের ২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। ‘এল নিনো’র প্রভাবে জিম্বাবুয়েতে ৮০ শতাংশেরও বেশি ‘স্বাভাবিক থেকে কম বৃষ্টিপাত’ হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: এবার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

উল্লেখ্য, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। সাধারণত ২-৭ বছর পরপর এল নিনো পরিস্থিতি তৈরি হয়। এতে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।

এটি বিশ্ব আবহাওয়ার ওপর বিভিন্ন প্রভাব ফেলে, যেমন- দক্ষিণ আফ্রিকায় স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর দক্ষিণ আফ্রিকায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ খরা দেখা গেছে। বর্ষা মৌসুম দেরিতে শুরু হওয়া ও কম বৃষ্টিপাত দক্ষিণ আফ্রিকার বিশাল অংশে ফসল ধ্বংস করেছে। ফলে লাখ লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছে।

আরও পড়ুন: তাইওয়ানে ভূমিকম্প, নিহত বেড়ে ৭

এর আগে গত মাসে জাম্বিয়া ও মালাউই খরার কারণে ‘জাতীয় দুযোর্গ’ ঘোষণা করে।

ইউনিসেফের দেয়া তথ্য অনুযায়ী, মালাউইতে খরায় আনুমানিক ৯ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জাম্বিয়াতে ৬ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেছেন, ১৫ মিলিয়নেরও বেশি মানুষের বাসস্থান জিম্বাবুয়ের সবার জন্য খাদ্য সুরক্ষিত করা সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। জিম্বাবুয়ের কোনো নাগরিককে ক্ষুধায় মরতে হবে না।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

তিনি মানবিক সহায়তায় অবদান রাখার জন্য জাতিসংঘের সংস্থা, স্থানীয় সংস্থা ও বিশ্ব সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, জিম্বাবুয়েতে প্রায় ২.৭ মিলিয়ন মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। খরা মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ‘জাতীয় দুযোর্গ’ ঘোষণার পর দাতাদের দ্রুত সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছে দেশটি।

এর আগে ২০১৬ সালে ও ২০১৯ সালে দেশটিতে ভয়াবহ খরায় জাতীয় দুযোর্গ ঘোষণা করা হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা