ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার তেল পরিশোধনাগারে হামলা, তেল রফতানিকারক দেশগুলোর উৎপাদন কমানোর চিন্তা ও চীনে চাহিদা বৃদ্ধির আভাসে এই মুহূর্তে বড় ধরনের অস্থিরতা চলছে তেলের বাজারে।

আরও পড়ুন: ডুবে যাওয়া বাল্কহেডের চাল উত্তোলন শুরু

এর জেরে ধরেই সোমবার (১ এপ্রিল) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি বলছে, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮৭.২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছিল ২.৪ শতাংশ।

আজ যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। এ দিন ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৮৩.৩৫ ডলারে। গত সপ্তাহে এর দাম ৩.২ শতাংশ বেড়েছিল। এ নিয়ে টানা ৩ মাস উভয় তেলের দাম বেড়েছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইসরাইল

গত মাস থেকে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে রয়েছে। ইস্টার উৎসবের ছুটির কারণে বেশ কয়েকটি দেশে লেনদেন বন্ধ থাকায় আজ বাণিজ্যের পরিমাণ কম হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া সম্প্রতি তেল উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত আগামী জুন মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে রফতানিকারক দেশগুলোর জোট (ওপেক) ও তাদের মিত্ররা (ওপেক প্লাস)। ফলে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের দেশগুলোতে অপরিশোধিত তেলের সরবরাহ চাপের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

গত শুক্রবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, তাদের সংস্থাগুলো দ্বিতীয় ত্রৈমাসিকে রফতানির পরিবর্তে অন্যান্য ওপেক প্লাস সদস্যদের সাথে সমানভাবে উৎপাদন কমানোয় মনোনিবেশ করবে।

আরও পড়ুন: গাজায় নিহত বাড়ছেই

সেই সাথে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার অচল হয়ে পড়েছে। এতে রুশ জ্বালানি রফতানি কমবে বলে মনে করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কখন সুদের হার কমাবে, সে দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশটিতে সুদের হার কমলে বৈশ্বিক অর্থনীতি ও তেলের চাহিদা উভয়ের জন্য তা ইতিবাচক হবে বলে আশা করছেন তারা।

বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে অপরিশোধিত তেলের উৎপাদন কমপক্ষে ৬ শতাংশ কমে গিয়েছিল।

এছাড়া তেলের বাজারে আশা দেখাচ্ছে চীনের অর্থনৈতিক পরিস্থিতিও। মার্চ মাসে দেশটিতে গত ৬ মাসের মধ্যে প্রথমবারের মতো উৎপাদন কার্যক্রম বেড়েছে। ফলে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক চীনে তেলের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। সূত্র: রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা