সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় ব্যস্ত বাজারে বিস্ফোরণ, হতাহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় ব্যস্ত বাজারে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।

আরও পড়ুন: মস্কোর কনসার্টে হামলা, গ্রেফতার ১২

রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তারা বলেন, পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরব-জনবহুল এই শহরটিতে দুই বছর আগে সর্বশেষ এই ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল।

আরও পড়ুন: মেক্সিকোতে নৌকাডুবি, নিহত ৮

যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানান, সর্বশেষ বিস্ফোরণে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা