সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মস্কোর কনসার্টে হামলা, গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর ক্রোকাস সিটি হলে বন্দুক হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২৬২৩

রুশ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানান, নাজিরমাদ লুৎফুল্লোইসহ এ পর্যন্ত গ্রেফতার ১২ জনের সবাই তাজিকিস্তানের নাগরিক। রাশিয়ার প্রতিবেশী এই মধ্য এশীয় দেশটি এক সময় সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ছিল।

গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৯ জনকে ‘প্রি ট্রায়াল ডিটেনশন’ বা বিচারপূর্ব কারাবাসের নির্দেশ দিয়েছেন মস্কোর এক আদালত। এই ৯ জনের মধ্যে নাজিরমাদও রয়েছেন। বাকি ৩ জনের ভাগ্যে কী ঘটেছে— এখনও জানা যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

প্রসঙ্গত, গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রাসনোগরস্ক এলাকার ক্রোকাস সিটি হলে ব্যান্ড কনসার্ট ছিল। সেই কনসার্ট শুরু হওয়ার কয়েক মিনিট আগে সেখানে ভয়াবহ বন্দুক ও বোমা হামলা ঘটে। হামলায় নিহত হয়েছেন মোট ১৪৪ জন মানুষ।

হামলা ঘটার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে মস্কো পুলিশ। তারপর একে এক আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: সেতু থেকে বাসে পড়ে নিহত ৪৫

পুতিনের এই সংশয়ের সত্যতা অনেকাংশে প্রমাণিতও হয়েছে। রুশ তদন্ত কর্মকর্তারা এএফপিটকে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে এই হামলার প্রস্তাব তাদের দিয়েছিল কিয়েভের উগ্র জাতীয়তাবাদীরা এবং এই ‘মিশনের’ জন্য ক্রিপ্টোর মাধ্যমে অর্থও দেওয়া হয়েছিল তাদেরকে।

তবে কিয়েভ এবং পশ্চিমা বিশ্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, মস্কো এই হামলাকে নিজের ফায়দা হাসিলের জন্য ব্যবহার করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা