সারাদেশ

নাটোরে সাবেক প্রতিমন্ত্রীপুত্রের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদ কারবারি বাহিনীর নির্যাতনের প্রতিকার চেয়ে নাটোরে মানববন্ধন করেছে নির্যাতিতরা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারের নেতৃত্বে গড়ে ওঠা সুদি বাহিনীর নির্যাতনে নাটোর সদর উপজেলার রুয়েরভাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে।

১০ হাজার টাকা সুদ নিয়ে জোর করে আদায় করা হচ্ছে লাখ টাকা। দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। মামলা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান অভিযোগকারীরা। এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ওমর আলী মন্ডল, আকছেদ আলী, মেরিনা খাতুনসহ নির্যাতিতরা।

এ ব্যাপারে আহাদ আলী সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা