সংগৃহীত ছবি
বাণিজ্য

স্বস্তি মিলছে আলু-পেঁয়াজে

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হিলিতে গত ৩ দিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি আলুর দাম। এ সময় আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় এবং দেশি নতুন আলু কেজি প্রতি ৩০ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে, ভারত থেকে পেঁয়াজের আমদানি বেশি এর সাথে দেশি নতুন আলু বাজারে উঠতে শুরু করাতে দাম কমছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এ দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত হাসান আরিফ

হিলি বাজারে আলু ও পেঁয়াজ কিনতে এক ক্রেতা বলেন, বিগত কিছু দিনের তুলনায় বাজারে আলু এবং পেঁয়াজের দাম কমেছে। তবে চাল, তেল, চিনি, বিভিন্ন মসলার দাম এখনও কমেনি। কারণ বাজার ব্যবস্থা খুব দুর্বল। সকল কিছু সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। এ সময় আমরা সঠিকভাবে সংসার পরিচালনা করতে পারছিনা। সরকারের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে।

হিলি বাজারের এক বিক্রেতা বলেন, বাজারে দেশি আলু এবং ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। এর ফলে আগের থেকে বিক্রিও বেড়েছে। সাধারণ ক্রেতারা তাদের চাহিদা মত পণ্য কিনছেন। এ সময় আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে, রোববার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ২০ টি ট্রাকে মোট ৫৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা