ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জার্মানিতে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম জার্মানির সিন্ডেলফিনজেন শহরে মার্সিডিজ-বেঞ্জ কারখানায় গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ৫৩ বছর বয়সী তুর্কি নাগরিককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : সেন্টমার্টিন ছাড়ছে মানুষ

বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় সকালে দেশটির স্টুটগার্টের নিকটবর্তী ঐ শহরটিতে গোলাগুলির ঘটনা ঘটে।

স্টুটগার্টের প্রসিকিউটর অফিস জানায়, জার্মানির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে ঘটনা সম্পর্কে খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্তকে আটক করে কোম্পানির নিরাপত্তাকর্মীরা।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় যুবক নিহত

এ ঘটনায় নিহত ২ জনেরই বয়স ৪৪ বছর। প্রাথমিকভাবে নিহতদের সম্পর্কে এর বেশি কোন তথ্য জানায়নি প্রশাসন।

মার্সিডিজ-বেঞ্জ জানিয়েছে, সিন্ডেলফিনজেন প্লান্টে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোম্পানি কর্তৃপক্ষ গভীরভাবে মর্মাহত। একই সাথে সাইটে থাকা সকল কর্মীর নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করে কোম্পানিটি।

আরও পড়ুন : সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর বরাত দিয়ে এপি জানিয়েছে, অভিযুক্ত ৩ ব্যক্তি বহিরাগত পরিষেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের কর্মচারী। তারা লজিস্টিক কোম্পানি রেনাসের হয়ে কাজ করত।

কোম্পানিটির তথ্যমতে, সিন্ডেলফিনজেনে মার্সিডিজের কারখানাটিতে ৩৫ হাজার কর্মী কাজ করে। এখানে ই-ক্লাস এবং এস-ক্লাস বিলাসবহুল সেডান এবং সিএলএস এবং জিএলসি কুপ মডেলের গাড়ি উৎপাদন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা