ছবি: সংগৃহীত
জাতীয়

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাড়তি দামে বিক্রি হলেই অ্যাকশন

বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ১১ টার দিকে মহাখালী রেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মামুন (৩৭) গুলশান ২ আমিন মোহাম্মদ হাউজিংয়ে সিকিউরিটি গার্ডের চাকুরি করে। তিনি তিতুমীর কলেজের পাশে সিকিউরিটি গার্ডের ব্যারাকে থাকতেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশায়।

আরও পড়ুন : এপ্রিলে সড়কে ঝরল ৫৫২ প্রাণ

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাকিব বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে মহাখালী রেলগেটের একটু সামনে ট্রেনের ধাক্কায় মামুন নামের ব্যক্তিটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা শেষে রাত সাড়ে ১২ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের বাবা মো. মাইনুদ্দিন মুঠোফোনে বলেন, আমি একজন (অব.) সেনা সদস্য। আমার ২ ছেলে এক মেয়ের মধ্যে সে সবার বড়। ঢাকা মেডিকেল থেকে ফোনে আমরা জানতে পারি, আমার ছেলে ট্রেনের ধাক্কায় মারা গেছে। আমরা ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন : হত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

তিনি আরও জানান, প্রথমে ঐ যুবকের পরিচয় পাওয়া না গেলেও পরে তার নাম-পরিচয় পাওয়া যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঢাকা মেডিক্যালের উদ্দেশ্যে রওনা করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা