ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিধ্বস্ত বাখমুত শহর থেকে ৩ বর্গ কিলোমিটার দূরে পালিয়ে গেছে রাশিয়ান সেনারা।

আরও পড়ুন : ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

বুধবার (১০ মে) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৯ মে) এ কথা বলেছিলেন রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার আর্মির প্রধান।

আরও পড়ুন : মোহাম্মদপুরে প্রাইভেটকার চালক নিহত

ইউক্রেনের থার্ড সেপারেট অ্যাসল্ট ব্রিগেডের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, রাশিয়ার ৭২ ইন্ডিপেনডেন্ট মোটোরাইজড রাইফেল ব্রিগেড বাখমুতের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। এখন ঘটনাস্থলে রাশিয়ার সেনার মরদেহ পড়ে আছে কেবল।

এর আগে ওয়াগনার আর্মির প্রধান দাবি করেছিলেন, লড়াইয়ের সামনে দাঁড়তে না পেরে রাশিয়ার সেনা পালিয়েছে। তারা এখনও লড়াই করছে। তবে তাদের পর্যাপ্ত রসদ দেওয়া হচ্ছে না। ওয়াগনার সেনার বহু যোদ্ধা নিহত হয়েছেন। এমন চলতে থাকলে তারাও যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাবেন।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

এদিকে ইউক্রেনের বাখমুতে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে যারা লড়াই করছে, তাদের নাম থার্ড সেপারেট অ্যাসল্ট ব্রিগেড। বিতর্কিত অ্যাজভ ব্যাটেলিয়ন নিয়ে তৈরি এই ব্রিগেড। অভিযোগ আছে, এই অ্যাজভ ব্যাটেলিয়ন অতি দক্ষিণপন্থি এবং অতি জাতীয়তাবাদী।

এদেরকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়া নাৎসি বলে ব্যাখ্যা করেছিলেন। বেশ কিছু অ্যাজভ সেনাকে রাশিয়া মারিউপল থেকে আটকও করা হয়েছে।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

ইউক্রেন বলছে, ওয়াগনার আর্মি এক সময় বাখমুতের অনেকটাই দখল করে ফেলেছিল। কিন্তু রাশিয়ান সেনারা পালিয়ে যাওয়ায় বাখমুত আবার তাদের দখলে আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই তারা তা সম্পূর্ণ দখল করতে পারবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দেশের এক ইঞ্চি জমিও রাশিয়াকে ছাড়া হবে না। বিদেশি শক্তির সাহায্যে দেশ থেকে রাশিয়াকে কার্যত বের করে দেওয়া হবে।

আরও পড়ুন : স্বাস্থ্য খাতে অর্থায়ন করতে আহ্বান

এর জন্য তিনি আবারও পশ্চিমা দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, এই যুদ্ধে রাশিয়া অনেকটাই পিছিয়ে পড়েছে। সময় হয়েছে, তাদের দেশ থেকে রাশিয়াকে সম্পূর্ণ বিতাড়িত করার।

খবর : ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা