ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। তবে এই ভূমিকম্পের জেরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৬৮ প্রাণহানি

বৃহস্পতিবার (১১ মে) নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম রেডিও নিউজিল্যান্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টোঙ্গায় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪।

আরও পড়ুন : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর বরাত দিয়ে রেডিও নিউজিল্যান্ড বলছে, টোঙ্গায় ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।নিউজিল্যান্ড সময় ভোর ৪ টায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার হিহিফো থেকে ৯৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের পর নিউজিল্যান্ড সময় ভোর সাড়ে ৪ টায় ৫.১ মাত্রার আফটারশক হয়।

আরও পড়ুন : খুলনায় প্রস্তুত ৪০৯ সাইক্লোন শেল্টার

প্রসঙ্গত, হিহিফো হলো টোঙ্গার প্রধান দ্বীপাঞ্চলের উত্তরে অবস্থিত নিউয়াটোপুটাপু দ্বীপের প্রধান গ্রাম। আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ওয়ালিস ও ফুতুনা এবং সামোয়ার দক্ষিণে।

অ্যাঞ্জি পুলা লেটুলিগাসেনোয়া নামে এক ব্যক্তি বলেন, পাগো পাগো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইলিলিতে কম্পন ২০-৩০ সেকেন্ড স্থায়ী ছিল বলে মনে হয়েছিল। তবে তিনি জানতেন, কম্পনটি আসলে তারচেয়ে অল্প সময় ধরে হয়েছিল।

আরও পড়ুন : মাগুরায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ভূমিকম্প তাকে ঘুম থেকে জাগিয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, আমার শেলফ থেকে কয়েকটি জিনিস নিচে পড়ে যায়। জানালাগুলো কাঁপছিল এবং এটি ছিল ভীতিকর। তাই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি এবং প্রার্থনা করি।

এর আগে ২০২২ সালের জানুয়ারির শুরুর দিকে দেশটির সমুদ্রতলের আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণের পর অগ্নুৎপাত শুরু হয়। ফলে দেশটিতে সুনামি আঘাত হানে। এতে টোঙ্গায় এক ব্রিটিশ নাগরিকসহ কমপক্ষে ৩ জন নিহত হন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ নিহত ২০

সে সময় টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডেও শোনা যায়। এ অগ্নুৎপাতের কারণে পেরুর রাজধানী লিমার কাছের সমুদ্র সৈকতেও হঠাৎ অস্বাভাবিক পানির ঢেউয়ের তোড়ে ২ জন ভেসে যান।

ইউএসজিএস জানিয়েছিল, অগ্নুৎপাত এবং সুনামির আঘাতের পর থেকে প্রায় প্রত্যেকদিনই টোঙ্গায় ভূমিকম্প অনুভূত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা