ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে ডিভোর্স দিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। স্বামী মার্কাস রাইকোনেনের সাথে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন তিনি।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

বুধবার (১০ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৩ বছর আগে মার্কাস রাইকোনেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই প্রধানমন্ত্রী। যদিও গত ১৯ বছর ধরেই একসাথে ছিলেন তারা। তাদের ৫ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

রয়টার্স বলছে, বুধবার ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিন ও তার ৩ বছরের স্বামী মার্কাস রাইকোনেন যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে ইনস্টাগ্রামে জানিয়েছেন।

আরও পড়ুন : ৩ দিনের মধ্যে কমবে তাপমাত্রা

সেখানে পৃথক বার্তায় তারা জানান, আমরা বিগত ১৯ বছর একসাথে ছিলাম এবং আমাদের প্রিয় কন্যার জন্য আমরা কৃতজ্ঞ। বিচ্ছেদের পরও আমরা সেরা বন্ধু থাকব।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে মারিন ও রাইকোনেন একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে কাজ করেছেন। তাদের একটি ৫ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। প্রধানমন্ত্রীর পদে থেকে করোনা মহামারির প্রভাব মোকাবিলা করার সময় ২০২০ সালের আগস্টে রাইকোনেনকে বিয়ে করেছিলেন মারিন।

বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সানা মারিন ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, আমরা আমাদের যৌবন একসাথে কাটিয়েছি, একসাথে যৌবনে প্রবেশ করেছি এবং একসাথে আমাদের প্রিয় মেয়ের বাবা-মা হয়েছি।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় মোখা, ২ নং সংকেত

গত মাসে সানা মারিন এবং তার দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি ফিনল্যান্ডের পার্লামেন্টের নির্বাচনে হেরে যায়। ঐ নির্বাচনে ডানপন্থি ন্যাশনাল কোয়ালিশন পার্টির পাশাপাশি জাতীয়তাবাদী ফিনস পার্টিরও পেছনে পড়ে যায় সানার দল।

প্রসঙ্গত, ২০১৯ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সানা মারিন। সে সময় বিশ্বজুড়ে তার ভক্তরা প্রগতিশীল নেতাদের জন্য তাকে রোল মডেল হিসাবে বিবেচনা করেছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

আমদানি বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানু...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী...

সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার 

সাভারে পৃথক স্থানেন অভিযান চালিয়ে মা-ছেলেসহ পেশাদার ৩ মাদক কারবারীকে গ্রেপ্তা...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা