সংগৃহীত ছবি
শিক্ষা

লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন ঢাবির প্রো-ভিসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ড গেলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন : সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

শনিবার (৪ মে) ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দেন তারা।

প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা।

আরও পড়ুন : সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কাজ করছে

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিভিন্ন একাডেমিক ভবনের জন্য মোট ১৭টি লিফট কেনার জন্য ফিনল্যান্ড যাচ্ছেন দলটি। তবে তাদের ফিনল্যান্ড যাওয়া আসার খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে না ঢাবি। প্রি–শিপমেন্ট ইন্সপেকশনের (পিএসআই) অংশ হিসেবে এ প্রতিনিধি দল ফিনল্যান্ড যাচ্ছেন। ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ থাকায় ফিনল্যান্ড যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোনও ব্যয় বহন করবে না। লিফট কেনার প্রকল্প পেয়েছেন রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)। প্রতিষ্ঠানটি প্রতিনিধিদের ফিনল্যান্ড নিয়ে যাবেন, লিফট দেখবেন এবং লিফট কেনার বিষয়ে স্বাক্ষর করবেন। তাছাড়া যেই লিফট পছন্দ করে কেনা হয়েছে সেটাই শিপমেন্ট করা হচ্ছে কি না সেটাও পরীক্ষা করবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে, চলতি মাসের ২-৯ তারিখ পর্যন্ত তাদের ৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। তাদের সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশ সরকার কোনও আর্থিক খরচ বহন করবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১১ সালে জারিকৃত এক স্মারকের ক্ষমতাবলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২২ সালের ২৪ নভেম্বর এক পত্রের পরিপ্রেক্ষিতে উপাচার্য আপনাকে (উপ–উপাচার্য) বিদেশ গমনের অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন : বাড়ল সোনার দাম

ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার জানান, প্রতিনিধি দল আজকে সকালেই ফিনল্যান্ডের উদ্দেশ্যে বের হয়েছেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমার কাজ ছুটি দেওয়া, আমি ছুটি দিয়েছি। বাকি সব কাজ ইঞ্জিনিয়ারিং দপ্তরের।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কাজী মো. আকরাম হোসেন জানান, এটা নিয়ে এত আলোচনার কিছু দেখি না। বাংলাদেশের যে কোনও টেন্ডার নিলে সেখানে প্রি-শিপমেন্টের বিষয়টি সামনে আসে। লিফট কেনার ট্রেন্ডারেও তাই উল্লেখ করা আছে। এই বিষয়টি অধিক স্বচ্ছ করতে দুটি টিমও গঠন করা হয়েছিল। সেখান থেকেই দুজন প্রশাসনিক ও দুজন টেকনিক্যাল স্পেশালিষ্ট ফিনল্যান্ড যাচ্ছেন। এর আগে রোকেয়া হলের লিফটের ট্রেন্ডার স্বচ্ছতার সঙ্গে করা হয়নি, কারণ সেখানে প্রশাসনের যোগসূত্র ছিল না। তাই এবার প্রতিনিধি দলকে ফিনল্যান্ড পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা