মার্কিন প্রেসিডেন্ট, জো বাইডেন, সুইডেন, ন্যাটো, যোগ ,ফিনল্যান্ড,
আন্তর্জাতিক

ন্যাটোতে যোগ দেবে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সুইডেন শিগগির ন্যাটোতে যোগ দেবে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট

যদিও এ বিষয়ে এখনো বিরোধিতা করছে তুরস্ক ও হাঙ্গেরি। তবে সম্প্রতি ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড।

বৃহস্পতিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স অ্যাকাডেমি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাইডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেও ন্যাটোর ঐক্যের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট বলেন, ন্যাটো কয়েক দশকের তুলনায় আরও সক্রিয় ও আরও ঐক্যবদ্ধ। নতুন মিত্র ফিনল্যান্ডের কারণে এটি এখন আরও শক্তিশালী। তাছাড়া খুব দ্রুতই সুইডেনও জোটে যোগ দেবে। এটা ঘটবেই। আমি আপনাদের অঙ্গীকার করে বলতে পারি।

আরও পড়ুন: সুদানে রকেট হামলায় নিহত ১৮

কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ন্যাটোর সদস্য পদের ক্ষেত্রে সুইডেনের প্রস্তাব অনুমোদনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।

ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে সুইডেনকে ন্যাটোর সদস্য করার এখনই উপযুক্ত সময়।

শীর্ষ মার্কিন এই কূটনীতিক আশা প্রকাশ করে জানিয়েছেন, জুলাই মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে প্রক্রিয়াটি শেষ হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা