প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সুদানে রকেট হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমের একটি মার্কেটে রকেট হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন : ইমরানকে সরাতে তৎপর দলত্যাগীরা!

বৃহস্পতিবার (১ জুন) স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে দু’টি সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। কারা ক্ষমতাসীন হবে এই দ্বন্দ্বে সুদানি সেনাবাহিনী এবং আধাসামারিক বাহিনীর মধ্যে হচ্ছে এই যুদ্ধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী দুই বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে। খার্তুমের দক্ষিণের মায়ো শহরের ​​একটি বাজারে বুধবার আর্টিলারি গোলা ও বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

গত এপ্রিলে দুই বাহিনীর মাঝে লড়াই শুরু হওয়ার পর রাজধানীতে একক এই হামলায় সবচেয়ে বেশি বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশটিতে সাত সপ্তাহের বেশি সময়ের সংঘাতে ৮৮৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে বেসামরিক প্রাণহানির এই সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

খার্তুমের বাসিন্দাদের খাদ্য ও ওষুধ পেতে সহায়তাকারী স্থানীয় বিভিন্ন দাতব্য সংস্থা সর্বশেষ এই হামলার ঘটনাকে ‘বিপর্যয়কর পরিস্থিতি’ হিসাবে বর্ণনা করেছে। সেখানে আরও বেশি চিকিৎসক ও রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। শহরাঞ্চলে এই ধরনের সহিংসতার কারণে দেশটির বেসামরিক লোকজন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ প্রায় আড়াই কোটি মানুষের জন্য এখন মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।

আরও পড়ুন : জার্মানিতে ফের ধর্মঘটের হুমকি

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় গত সপ্তাহের মানবিক যুদ্ধবিরতি চুক্তি আরও পাঁচ দিনের জন্য বাড়াতে রাজি হয়েছিল দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও প্রতিদ্বন্দ্বী সামরিক বাহিনী। কিন্তু পরের দিনই সেনাবাহিনী আলোচনা থেকে সরে আসে এবং আরএসএফ চুক্তির শর্তের প্রতি অঙ্গীকারবদ্ধ নয় বলে অভিযোগ করেছে।

যুক্তরাষ্ট্র বলেছে, উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। লড়াইরত দুই গোষ্ঠী সহিংসতা শেষ করার বিষয়ে আন্তরিক হলে মধ্যস্থতায় সহায়তা করতে প্রস্তুত আছে ওয়াশিংটন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

স্পেনে দাবানল, কোটি টাকা নিয়ে হাজির মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত মানু...

৩ টন বোমার শক্তি নিয়ে আজ চাঁদে আছড়ে পড়বে রকেটের ধ্বংসাবশেষ

মহাকাশে ভেসে থাকা মানুষের তৈরি একটি রকেটের পরিত্যক্ত অংশ আজ বুধবার (৫ আগস্ট)...

ঢাকায় আজ যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীতে কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক...

সিটি করপোরেশন চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা   

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তাধীন চারজন সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা