আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক : পাকিস্তানের পাঞ্জাবে একটি ভয়াবহ বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন : বাংলাদেশের বিগত বাজেটসমূহ

বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে পুলিশ। খবর জিও টিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন : জার্মানিতে ফের ধর্মঘটের হুমকি

পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। মূলত বিস্ফোরণের সময়ও বর্জ্য পদার্থ ঘাঁটাঘাঁটি করা হচ্ছিল। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, বিস্ফোরণের পর পরই পুলিশ দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা