সারাদেশ

ইউপি সদস্যের আপত্তিকর ছবি নিয়ে তোলপাড়

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সংরক্ষিত নারী ইউপি সদস্যের আপত্তিকর ছবি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মোসাম্মত কাজল রেখা নামের ভাইরাল হওয়া ওই নারী নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

কাজল রেখার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়ার্টসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে ভাইরাল হয় কয়েক দিন ধরে। ভাইরাল হওয়া একটি ছবি এসেছে গণমাধ্যম কর্মীদের কাছে। তাতে দেখা যায় ওই ইউপি সদস্য অপর প্রান্তে ভিডিও কলে কারও সাথে কথা বলছেন।

বিষয়টি নিয়ে গ্রামের হাট বাজারে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে কাজল রেখা তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রেখেছেন। আর তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : দেশে এলো ফাইজারের ১ কোটি টিকা

এ বিষয়ে কথা হয় ৪নং রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. শাহজাহানের সাথে। তিনি এই প্রতিবেদককে বলেন, বিষয়টি আমি শুনেছি এবং মেম্বার কাজল রেখাকে ডেকে জিজ্ঞাসা করেছি। সে এই ছবি তার নয় বলে আমাকে জানিয়েছে। কাজলের দাবি এটি এডিট করা ছবি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা