হিজাব বিতর্ক , সেই ছাত্রীদের পরীক্ষার সুযোগ দেবে না কর্নাটকের আদালত
আন্তর্জাতিক
হিজাব বিতর্ক

ছাত্রীদের পরীক্ষার সুযোগ দেবে না কর্নাটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর জানিয়ে দিয়েছে, হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না।

আরও পড়ুন : আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে ইসি

পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা যে সকল শিক্ষার্থী দেয়নি, তাদের কোনোভাবেই দ্বিতীয় সুযোগ দেয়া হবে না বলেও রাজ্য সরকার বক্তব্য দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

চলতি বছরের গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দ্বিতীয় পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। এই সময়ে অনেক শিক্ষার্থীই পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সরকারেরে এমন সিদ্ধান্তের ফলে তারা বিপাকে পড়বে।

রাজ্য সরকারের পক্ষ থেকে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত এমন সময়ে নেয়া হয়েছে, যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তাভাবনা শুরু করেছিলেন হিজাব বিতর্কে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিকল্প কী বন্দোবস্ত করা যায়। যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা যারা দেননি, তাদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে।

আরও পড়ুন : কোনো ঘর অন্ধকার থাকবে না

কর্ণাটক রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বি সি নাগেশ জানিয়েছেন, হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশ সত্ত্বেও যারা হিজাব ঘটনার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসেনি, তাদের সম্পর্কে নতুন করে কীভাবে কোনো কিছু বিবেচনা করা সম্ভব? এমনটা হলে, যারা অন্য কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি, তারাও ফের সুযোগ চাইবে। তা সম্ভব নয়।

দ্বিতীয় পিইউসি পরীক্ষায় মোট ১০০ পয়েন্ট থাকে। তার মধ্যে ৭০ মার্কস থিয়োরিতে এবং ৩০ মার্কস প্র্যাকটিক্যালে ছিল।

আরও পড়ুন : অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে

সরকারের নতুন ঘোষণায়, যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি, তাদের ৩০ পয়েন্টের পরীক্ষা দেয়ার কোনো সুযোগ থাকছে না। তবে ৭০ পয়েন্টের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে তাদের উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুন : প্রেমিকার করা মামলায় বিয়ের দিন গ্রেফতার বর

এদিকে উদুপি কেন্দ্রের বিজেপি বিধায়ক কে রঘুপতি ভাট সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মুসলিম শিক্ষার্থীদের আরো একটা সুযোগ দেয়ার জন্য। তার আবেদন অবশ্য খারিজ করেছে সরকার।

অপরদিকে যে সমস্ত শিক্ষার্থী শিক্ষাঙ্গনে অশান্তি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন এমন দাবি জানিয়েছে রঘুপতি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা