বাণিজ্য
টিসিবির কার্ড প্রদানে অর্থ গ্রহণ:

অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বানিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, টিসিবির কার্ড দেয়ার নামে কারও বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি স্থানীয় জেলা ও ভোক্তা অধিকার আইনের ম্যাজিষ্ট্রেটগণ ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

সোমবার (২১ মার্চ) ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নের টিসিবির কার্ড প্রদানে টাকা নেয়ার বিষয়ে তিনি বলেন,নির্ধারিত ভাবে ওই ইউনিয়নের কথা যানা গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ঠাকুরগাঁও সার্কিট হাউজ চত্বরে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, আন্তজার্তিক বাজারে কিছুপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব থাকায় এবং কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহার করায় তেলের দাম এখন নিন্মমুখী। রমজান মাস এলেই আমাদের দেশের কিছু মানুষ বাজার থেকে বেশি বেশি পণ্য কিনে মজুদ করার কারণেই স্বাভাবিকভাবে কিছু জিনিসের দাম বৃদ্ধি পায়। এই কারণেই সরকার নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সারাদেশে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেয়ার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: উলিপুরে মাদরাসায় হামলার অভিযোগ

এ সময় জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গির হোসেন, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা