সারাদেশ

উলিপুরে মাদরাসায় হামলার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে পূর্ব বিরোধের জেরে হাফিজিয়া মাদরাসার সীমানায় টিনের বেড়া ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সাবেক পৗর কাউন্সিলর কায়ছার আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। ১৯ মার্চ (শনিবার) রাত পৌনে দুইটার দিকে উপজেলার কিশামত মালতিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বরগুনায় গাড়িসহ মেয়র মহারাজ খাদে

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী গ্রামে কায়ছার আলী তার স্ত্রী ছামছুন্নাহার বেগমের নামে ২১ শতক বসত-ভিটা ক্রয় করেন। ক্রয়কৃত বসত-ভিটায় কায়ছার আলী ফাতেমা (রাঃ) বালিকা নূরানী ও হাফিজিয়া মাদরাসা চালু করেন।

জমি ক্রয়ের পর থেকে প্রতিবেশি বাচ্চু মিয়া (৩৮) ও গোলাম রব্বানী (৪৫) গংদের সাথে বিরোধ শুরু হয়। এর আগে কায়ছার আলীর মাদরাসার পাশেই বাচ্চু মিয়াদেরও একটি হাফিজিয়া মাদরাসা ছিল, যাহা কয়ছার আলীর মাদরাসা চালু হওয়ায় পূর্বের তাদের মাদরাসার শিক্ষার্থী কমে যায়। ফলে এক পর্যায়ে বাচ্চু মিয়াদের মাদরাসাটি বন্ধ হয়ে যায়।

এরপর থেকে তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে মাদরাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং সীমানায় থাকা টিনের বেড়া ভাঙচুর করেন বাচ্চু ও তাঁর ভাই গোলাম রব্বানী। এসময় ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নেয়া হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে কায়ছার আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

তবে এসব অভিযোগ অস্বীকার করে বাচ্চু মিয়া ও তার ভাই গোলাম রব্বানী বলেন, কায়ছার আলী নিজেই ওসব টিনের বেড়া ভাঙচুর করেছেন। আমাদের জমির সীমানা তিনি ঘিরে রেখেছেন। তার বাড়ির টয়লেটের ময়লা আমাদের জমির গর্তে আসে। এ ব্যাপারে তাকে একাধিকবার বলা হলেও কোন উদ্যোগ নেননি।

ফাতেমা (রাঃ) বালিকা নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক শমসের আলী বলেন, সেদিন (শুক্রবার দিবাগত রাত) শবেবরাতের রাত ছিল, মাদরাসার শিক্ষার্থীরা নামাজ ও কুরআন শরীফ পড়ছিল। হঠাৎ করে বাচ্চুও তার লোকজন রাত প্রায় দু’টার দিকে নানান গালিগালাজসহ ইটপাটকেল দিয়ে ঢিল ছোড়েন এবং টিনের বেড়া ভাঙচুর করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গান শুনাতে চান জববার

উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ওই মাদরাসার পাশে পূর্বে তাদের একটি মাদরাসা ছিল। সেটি বিলুপ্ত হওয়ায় কারণে স্বাভাবিকভাবে ক্ষোভের ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদরাসার সাথে তারা এমনভাবে একটি ক্যানেল তৈরি করেছে এখন মাদ্রাসার মাটি ভেঙে ভেঙে যাচ্ছে, একটা টিনের বেড়া ছিল সেটি ভেঙে ফেলেছে। এ বিষয়ে আমি প্রসিকিউশন দিব বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা