ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

উবার চালান আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের আগস্টে আফগানিস্তান সরকারকে উৎক্ষাত করে ক্ষমতা দখল করে নেয় তালেবান। সে সময় সশস্ত্র এ বাহিনীটির হাত থেকে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালান দেশটির সাবেক অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। তিনি এখন ওয়াশিংটনে উবারের ট্যাক্সি চালিয়ে জীবন-যাপন করছেন।

তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ আগে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন খালিদ পায়েন্দা। পরে গ্রেফতার হওয়ার আশঙ্কায় দেশ ছেড়ে পারি জমান যুক্তরাষ্ট্রে। আগে থেকেই খালিদ পায়েন্দার পরিবার যুক্তরাষ্ট্রে ছিল।

সাবেক এ অর্থমন্ত্রী বলেন, পরিবারকে সাহায্য করার সুযোগ পেয়ে আসলেই আমি কৃতজ্ঞ। আগামী দুই দিনে যদি ৫০ ট্রিপ দিতে পারি, তাহলে ৯৫ ডলার বোনাস পাব। আমার মধ্যে এখন কোনো হতাশা কাজ করে না।’

আরও পড়ুন: আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

তিনি বলেন, আফগানিস্তানে সংস্কার আনার জন্য দেশটির মানুষের ঐক্যবদ্ধ হতে পারেনি। তিনি আরো বলেন, নাইন-ইলেভেনের পর আফগানিস্তানে সামরিক অভিযান শুরুর সময় যুক্তরাষ্ট্র দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি, তারা বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন প্রশাসন দায়ী। তারা যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে সেনা প্রত্যাহার না করলে তালেবান কখনোই ক্ষমতা দখলের সাহস পেতনা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা