ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণে একটি জ্বালানি তেলের ডিপোতে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার একটি জ্বালানি তেলের ডিপোতে কিনঝাল ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রুশ জানিয়েছে, সমুদ্র থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের ওভরুচ শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে ইউক্রেনের বিশেষ বাহিনীর শতাধিক সদস্য ও ‘বিদেশি ভাড়াটে’ সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন: ফের পুতিনের সাথে বৈঠকের আগ্রহী জেলেনস্কি

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দপ্তর বলেছে, ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে কিনঝাল এভিয়েশন মিসাইল সিস্টেম মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যন্তিনিভকা বসতির কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্টের একটি বড় ডিপো ধ্বংস করেছে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ডিপো থেকে দেশের দক্ষিণে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীর সশস্ত্র যানগুলোতে তেল সরবরাহ করা হতো। কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া থেকে ছোড়া হয়েছে। এছাড়া ওই ডিপো লক্ষ্য করে কাস্পিয়ান সাগর থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে কিনঝাল বা ড্যাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা